০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বার্থী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী খলিল মোল্লা

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ০২ নম্বর বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ খলিল মোল্লা।
তিনি জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
খলিল মোল্লা বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে ব্যক্তিস্বার্থ নয়, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, ন্যায়পরায়ণতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করব।”
তিনি এলাকার সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন এবং একটি সুন্দর, আধুনিক ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় খলিল মোল্লা বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থিতা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৭:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
১৬ বার পড়া হয়েছে