১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অবৈধ দখল উচ্ছেদে কঠোর প্রশাসন: বাটাজোড়া বাজারে রাস্তা প্রশস্ত ও খাল উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী:বরিশালের গৌরনদী উপজেলায় জনদুর্ভোগ নিরসন, নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) গৌরনদী উপজেলার বাটাজোড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

অভিযানকালে বাটাজোড়া থেকে সরিকলমুখী সড়কের প্রবেশমুখে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়। ফলে দীর্ঘদিনের দখলমুক্ত হয়ে সড়কটি প্রশস্ত হয়েছে এবং জনসাধারণের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, এর আগে বাটাজোড়া এলাকায় জাতীয় মহাসড়কের ওপর অবৈধভাবে নির্মিত একটি লোহার সিঁড়ি অপসারণ করা হয়। একইসঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় এবং সংশ্লিষ্টদের স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল।

এদিকে, সংলগ্ন খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রশাসনের মতে, খাল উদ্ধার হলে জলাবদ্ধতা কমবে এবং এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।

অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ, বাটাজোড়া ইউনিয়ন পরিষদ এবং খাল খনন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট লোকজন সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ দখল, জলাবদ্ধতা ও যানজট নিরসনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গৌরনদীকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য শহরে রূপান্তরের ক্ষেত্রে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৮:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
১১ বার পড়া হয়েছে