০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

গৌরনদী হাইওয়েতে নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা

গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
রবিবার (৩১ মে ২০২৬) গৌরনদী হাইওয়ে এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
অভিযানকালে সড়কে ওভার স্পিড, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে ৬টি বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত পৃথক অভিযানে একটি রেস্টুরেন্টে ছত্রাকযুক্ত ও মেয়াদোত্তীর্ণ দই বিক্রির দায়ে এক দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য বিভিন্ন পরিবহন কাউন্টারকে কঠোরভাবে সতর্ক করা হয়। এছাড়া গৌরনদী হাইওয়ে পুলিশ নিজস্ব অভিযানে ৭টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ, ট্রাফিক পুলিশ এবং গৌরনদী হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে সহযোগিতা করে। হাইওয়ে পুলিশ স্পিডোমিটারের মাধ্যমে যানবাহনের গতি পর্যবেক্ষণে সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জননিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৭:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
১০ বার পড়া হয়েছে