টরকী পালপাড়ায় তিন শতাধিক বছরের ঐতিহ্যবাহী কালী ও শীতলা মায়ের পূজা অনুষ্ঠিত
রনি আহম্মেদঃ
বরিশালের গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টরকী আইরকান্দি পালপাড়ায় প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী বাৎসরিক কালী ও শীতলা মায়ের পূজা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৬) অনুষ্ঠিত এ পূজা উপলক্ষে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা অর্চনা এবং ভক্তদের উপস্থিতিতে পুরো পালপাড়া উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, বুলবুল সরদার, জাহাঙ্গীর তালুকদার, সাহেব আলী, কাজী খোকন, শাহীন শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বদিউজ্জামান মিন্টু বলেন, “ধর্ম যার যার, দেশ সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমেই একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এ ধরনের ধর্মীয় আয়োজন সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানান এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত




































