০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

তাজ পরিবহনের বাসচাপায় দম্পতি ও একমাত্র কন্যাসহ নিহত ৩

আবদুল্লাহ আল নোমানঃ
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম হাওলাদারের বড় ছেলে মোঃ ফিরোজ মাহমুদ (৩৬), তার স্ত্রী মনিধা বেগম এবং তাদের একমাত্র কন্যা জন্নাত আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী একটি তাজ পরিবহনের দ্রুতগতির বাস বাটাজোর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দম্পতি ও তাদের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করেন।
এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৪:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
৩৭ বার পড়া হয়েছে