০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
গৌরনদী ও আগৈলঝাড়াবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বদিউজ্জামান মিন্টু
স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গৌরনদী ও আগৈলঝাড়াবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। ঈদের এই আনন্দ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকেও গৌরনদী ও আগৈলঝাড়াবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানানো হচ্ছে। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে মানবিক ও সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি।
বদিউজ্জামান মিন্টু দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।






































