১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

রাজনৈতিকসৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ

‎গৌরনদী (বরিশাল)প্রতিনিধিঃ
‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ আলোচনা করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস মিয়া।

‎সোমবার (২৫ মে) দুপুর ২টায় রাজধানীর হেয়ার রোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, স্থানীয় উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎বৈঠকে বিশেষ গুরুত্ব পায় বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন উভয় নেতা।

‎আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। রাজনৈতিক ভিন্নমত থাকলেও জনগণের কল্যাণ ও জাতীয় স্বার্থে ইতিবাচক যোগাযোগ বজায় রাখার বিষয়টি আলোচনায় উঠে আসে।

‎এ সময় তরুণ প্রজন্মের ক্ষমতায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং যুবসমাজকে সামাজিক অবক্ষয়, মাদক ও সহিংসতা থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

‎বৈঠক শেষে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মো. ইলিয়াস মিয়া বলেন, “এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ। আমরা গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণে গঠনমূলক আলোচনা করেছি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের উন্নয়ন ও জনস্বার্থে সংলাপের সংস্কৃতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

‎তিনি আরও জানান, গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার উন্নয়নে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার মনোভাব প্রকাশ করা হয়েছে।

‎রাজনৈতিক অঙ্গনে মো. ইলিয়াস মিয়ার ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা ও এলাকার স্বার্থ বিবেচনায় বিএনপি মনোনীত প্রার্থী এবং বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান ইলিয়াস মিয়া। সংশ্লিষ্টরা মনে করছেন, সেই রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ধারাবাহিকতাই বর্তমান এই সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে আরও সুদৃঢ় হয়েছে।

‎সংশ্লিষ্ট মহল মনে করছে, সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক বার্তা বহন করছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
৩৪ বার পড়া হয়েছে