১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের অভিযান: ৫ লাখ টাকার গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টারঃ
বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর স্টিমারঘাট ফেরির পন্টুন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিনের নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক মোঃ মতিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
এসময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— পৌরসভার ৭ নম্বর বদরপুর ওয়ার্ডের মোহাম্মদ খার ছেলে আলম খা (৩৭) এবং সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেচর ওয়ার্ডের হানিফ রাঢ়ীর ছেলে শাকিল রাঢ়ী (২৪)।
পুলিশ জানায়, আটক আলম খা পূর্বে পল্লী বিদ্যুতের এক প্রকৌশলীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১০:১৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
৩ বার পড়া হয়েছে