১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মাগুরায় ২০২৫-২৬ অর্থবছরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত: কৃষিকে রপ্তানিমুখী করার আহ্বান

​বিশেষ প্রতিনিধি:সুবির ঘোষ।

কৃষিকে আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও বিশ্ববাজারে রপ্তানিমুখী করার লক্ষ্যে মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
​২০২৫-২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় এই কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, মাগুরার অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাসুদ রানা।
​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুমানা রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: মাগুরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তাজুল ইসলাম,শালিখা উপজেলা কৃষি অফিসার আবুল হাসনাত।
​সিনিয়র মনিটরিং পার্টনার (যশোর অঞ্চল) শেখ মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
​উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ।
​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম হীরা এবং স্থানীয় কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সদর উপজেলার বুধোরপাড়া গ্রামের সফল কৃষক ইয়াসিন আলী।
সভায় বক্তারা বলেন, ‘পার্টনার’ প্রকল্পের মূল লক্ষ্য হলো পুষ্টি উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরি এবং পরিবেশবান্ধব চাষাবাদ নিশ্চিত করা। কৃষকদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিয়ে দেশের কৃষি উৎপাদনকে টেকসই করা এবং উৎপাদিত ফসলকে বিশ্ববাজারে রপ্তানিযোগ্য করে গড়ে তোলার জন্য কৃষকদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
​উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই পার্টনার কংগ্রেসে স্থানীয় কৃষি কর্মকর্তা, মাঠকর্মী এবং বিপুল সংখ্যক প্রান্তিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৯:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
২ বার পড়া হয়েছে