১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

গৌরনদী উপজেলায় ভুমি অফিসের ব্যতিক্রমধর্মী উদ্যোগে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা

স্টাফ রিপোর্টারঃ
বরিশালের গৌরনদী উপজেলা ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।তার ব্যতিক্রমধর্মী উদ্যোগ, কঠোর মনিটরিং এবং জনসচেতনতামূলক কার্যক্রমে কমেছে দালালচক্রের দৌরাত্ম্য, বেড়েছে সাধারণ মানুষের আস্থা।ভূমি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে গৌরনদী ভূমি অফিসে শতভাগ শুনানি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন প্রক্রিয়া আগেই স্বচ্ছভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ এখন হয়রানি ছাড়াই সহজে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারছেন।
জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি ও অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যে চালু করা হয়েছে “স্বচ্ছতার জনপথে এসিল্যান্ডের জবাব” নামে গণশুনানি কার্যক্রম। এতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ সরাসরি উপস্থিত হয়ে নিজেদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ তুলে ধরছেন এবং তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন।
তিনি বলেন, “সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সরকারি সেবা পেতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভূমি অফিসকে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে।”
উপজেলার সচেতন মহলের মতে, দালালমুক্ত পরিবেশ, দ্রুত সেবা প্রদান এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের কারণে গৌরনদী ভূমি অফিস এখন প্রশাসনিক সেবায় ইতিবাচক পরিবর্তনের অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৫:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
১৬ বার পড়া হয়েছে