০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বাবুগঞ্জে এবার মসজিদভিত্তিক পাঠাগার চালু করলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আবুল কালাম আজাদঃ সর্বমহলে প্রশংসা

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশালের বাবুগঞ্জে ধর্মীয় এবং নৈতিক শিক্ষার প্রসারের মাধ্যমে আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর আবুল কালাম আজাদ কলেজ গেট এলাকায় নিজের প্রতিষ্ঠিত দৃষ্টিনন্দন বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্সের নিচতলায় এবার চালু করলেন “বাইতুল আমান সোসাইটি পাঠাগার” নামের একটি লাইব্রেরি। ‘নিয়মিত বই পড়ুন, আলোকিত জীবন গড়ুন’-এ স্লোগানকে ধারণ করে শুক্রবার (৮ মে) বাদ আছর দোয়া-মোনাজাতের মাধ্যমে স্থানীয় মুসল্লি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার সুধীজনদের নিয়ে মসজিদভিত্তিক ওই মহতী পাঠাগার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

পাঠাগার উদ্বোধনের আগে বাইতুল আমান জামে মসজিদে এক সংক্ষিপ্ত উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মসজিদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ঢাকার এভারগ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি এবং উপজেলার বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আবুল কালাম আজাদ। বাইতুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. মজিবুর রহমানের সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রিটায়ার্ড এয়ার ফোর্সেস পার্সোনেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, বহুজাতিক কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট এস.এম সফিউল্লাহ, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক শাহে আলম, সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষক ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজিজুল হক, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা মো. রহমতুল্লাহ মাতুব্বর, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সাইফুল রহিম, সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে এক দোয়া-মোনাজাতের মাধ্যমে বাইতুল আমান সোসাইটি পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. মজিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাগারের স্বপ্নদ্রষ্টা বাবুগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর আবুল কালাম আজাদ বলেন, ‘ধর্মীয় এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটিয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে এই পাঠাগার কার্যক্রম চালু করা হয়েছে। পাঠাগার শুধু কিছু বইয়ের সংগ্রহশালা নয়, এটি জ্ঞানচর্চা নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইসলামের ধর্মীয় শিক্ষার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলাই হবে এই পাঠাগারের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে আড়াইশো বই দিয়ে আজ ৮ মে এই পাঠাগারের যাত্রা শুরু হলো। ভবিষ্যতে পাঠকের চাহিদা অনুযায়ী বইয়ের সংখ্যা বৃদ্ধি করা হবে। এখানে বিভিন্ন বয়সী পাঠকদের জন্য বিভিন্ন ধরনের ইসলামিক জ্ঞানচর্চার বই থাকবে। এছাড়াও এই পাঠাগারের উদ্যোগে ধর্মীয় বিভিন্ন বিশেষ দিবসে পাঠকদের নিয়ে বিশেষ বিশেষ প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

বাংলাদেশ রিটায়ার্ড এয়ার ফোর্সেস পার্সোনেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বহুজাতিক কোম্পানির আইন উপদেষ্টা ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট এস.এম সফিউল্লাহ বলেন, ‘বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর আবুল কালাম আজাদ বাবুগঞ্জের অনেক দাতব্য প্রতিষ্ঠানের জনক। তিনি নিজ অর্থায়নে বাবুগঞ্জ কলেজ গেট এলাকায় মহিলাদের পৃথক নামাজের ব্যবস্থাসহ উপজেলার সবচেয়ে দৃষ্টিনন্দন বাইতুল আমান জামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। বাবুগঞ্জ টিচার্স ক্লাব ভবন তিনি নির্মাণ করে দিয়েছেন। এছাড়াও তিনি বাবুগঞ্জ প্রেসক্লাব, বাবুগঞ্জ ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের অন্যতম একজন দাতা। এবার ধর্মীয় জ্ঞান-বিজ্ঞান ও ইসলামী সংস্কৃতির প্রসার ঘটাতে তিনি চালু করলেন মসজিদভিত্তিক পাঠাগার কার্যক্রম। নৈতিক অবক্ষয় রোধ এবং মানবিক মূল্যবোধ তৈরিতে অনবদ্য অবদান রাখবে এই বাইতুল আমান সোসাইটি পাঠাগার বলে আমি বিশ্বাস করি। তাঁর এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।’ #

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
৮৩ বার পড়া হয়েছে