বাবুগঞ্জে সমন্বিত কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
বরিশালের বাবুগঞ্জে সমন্বিত কৃষি উদ্যোগের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষির টেকসই উন্নয়নে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং বিশ্বব্যাংক ও ইফাদের সহায়তায় বাবুগঞ্জ উপজেলা কৃষি ভবন মিলনায়তনে দিনব্যাপী ওই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ওই কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে পার্টনার কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাঃ আব্দুর রউফ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোমানা শারমিন রিপার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, পার্টনার এনজিও প্রতিনিধি সাইদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন, সফল চাষী রুম্মন হোসেন, ঝর্ণা রাণী প্রমুখ।
পার্টনার কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্ন্যামত, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, রহমতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার, উপজেলা কৃষকদলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম ওমর, রফিকুল ইসলাম, সাদিকুর রহমান সুরুজ, বিবি হাজেরা রিমি, রেশমা আক্তার প্রমুখ। এসময় পার্টনার প্রকল্পের স্টেক হোল্ডাররা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাবুগঞ্জ প্রেসক্লাব, বিমানবন্দর প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।
পার্টনার প্রকল্প সম্পর্কে বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাঃ আব্দুর রউফ জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কেমিক্যাল ও পেস্টিসাইডমুক্ত আধুনিক, নিরাপদ এবং সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ করাই এই পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পটি কৃষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে। এছাড়াও নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনসহ কৃষিভিত্তিক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে তোলাই এ প্রকল্পের লক্ষ্য। এতে সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে যেমন কৃষকদের কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা যাবে তেমনি প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে কৃষিভিত্তিক গ্রামীণ শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে। #


























