১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বাবুগঞ্জে কৃষকদের বীজ-সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন এমপি জয়নুল আবেদীন

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশালের বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) উপজেলা কৃষি ভবন মিলনায়তনে ওই বীজ-সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিবি হাজেরা রিমি ও আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার ও সফল কৃষক আমিনুল ইসলাম।

এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, বরিশাল জেলা কৃষকদলের সভাপতি মহসিন আলম, জেলা যুবদলের (দক্ষিণ) যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, উপজেলা যুবদল আহবায়ক রাকিবুল হাসান খান রাকিব, সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান লিমন, ইশতিয়াক আহমেদ জুয়েল, উজ্জল হাওলাদার, সদস্য সচিব ওবায়দুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আকিব হোসেন ইমরান, সদস্য সচিব ইয়াসির আরাফাত মৃধা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘যতই বিরোধিতা করা হোক না কেন ভারত আমাদের পানি দেবে না। তাই আল্লাহর দেওয়া বৃষ্টির পানি আমাদের নদী আর খালে সংরক্ষণ করতে হবে। সেজন্য নদী-খাল খননের কোনো বিকল্প নাই। এই বাস্তবতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরো ৫০ বছর আগেই অনুভব করেছিলেন। সেজন্য তিনি কৃষক বাঁচাতে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের জন্য স্মার্ট কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। এই কার্ডের মাধ্যমে সকল কৃষি সেবা ও সু্বিধা পাবেন দেশের কৃষকরা।’

বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফ জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১ মৌসুমে আউশ ধান ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং সার বিতরণ কর্মসূচির আওতায় উপজেলার ৫৫০ জন কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার। এদের মধ্যে ২৫০ জন কৃষক পাচ্ছেন উন্নত জাতের ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ এবং সেইসাথে ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার। এছাড়া উপজেলার ৩০০ পাট চাষীর প্রত্যেকে ১ কেজি করে পাট বীজের সাথে পাচ্ছেন ১০ কেজি ডিএপি এবং এমওপি সার। #

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:৪৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
৪২ বার পড়া হয়েছে