০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

হত্যাকারীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

বরিশাল :

গৃহবধু বিলকিস বেগমের হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

অবরোধের ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্টান্ডের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় গৌরনদী বাসস্ট্যান্ডস্থ কলেজ গেটের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সময়ে বক্তব্য রাখেন নিহতের বাবা সাত্তার বেপারী, ভাই খোকন বেপারী, ভাবি ইয়াসমিন বেগম, স্থানীয় কবির হোসেনসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, যৌতুকের দাবীতে দীর্ঘদিন যাবত বিলকিসের ওপর অত্যাচার-নির্যাতন করে আসছিলো বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের বাসিন্দা বিলকিসের স্বামী মাইনুল গাজী।

সর্বশেষ গত সোমবার রাতে বিলকিসকে পরিকল্পিতভাবে হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে রেখে নাটকীয়ভাবে আত্মহত্যার কথা রটিয়ে দেয়া হয়।

এমনকি ঘটনার পর থেকে ঘাতক মাইনুল গাজী নিজ এলাকা থেকে পালিয়ে যায়।

বক্তারা আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলেও পুলিশ হত্যা মামলা নেয়নি। বক্তারা তিন সন্তানের জননী বিলকিসের হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

আত্মগোপনে থাকায় অভিযুক্ত মাইনুল গাজীর বক্তব্য পাওয়া না গেলেও তার বাবা আলতাফ গাজী অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, আমার ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে মনোমালিন্যে জেরধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পুত্রবধু বিলকিস।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, সড়ক অবরোধের খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরও বলেন, গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজুর পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ ভোরে উপজেলার উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে ওই গ্রামের মাইনুল গাজীর স্ত্রী ও তিন সন্তানের জননী বিলকিস বেগমের (৩২) লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০২:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
১ বার পড়া হয়েছে