০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

যা ওয়াদা করেছি তার চেয়েও বেশিকিছু পাবেনঃ এমপি জয়নুল আবেদীন

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘নির্বাচনের সময় আমি বাবুগঞ্জের প্রতিটি এলাকায় গিয়েছি। এতো অনুন্নত এলাকা বাংলাদেশের কোথাও দেখি নাই। রাস্তা নাই, ঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, খালখনন নাই। যেখানে যাই দেখি শুধু নাই-নাই-নাই। ভবিষ্যতে এই নাই-নাইকে বলতে হবে আছে-আছে-আছে। কাজ হয়েছে-হয়েছে-হয়েছে। এটাই আমাদের নির্বাচনী ওয়াদা। আমি যা ওয়াদা করেছি তারচেয়েও বেশিকিছু আপনারা পাবেন। কিন্তু সেজন্য বিএনপির সকল নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের রাজার খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরো বলেন, ‘আপনারা কেউ চাঁদাবাজি করবেন না। মাদকদ্রব্য সেবন এবং বিক্রির সাথে জড়িত হবেন না। আমার এলাকায় চাঁদাবাজি এবং মাদক ব্যবসা চলবে না। কেউ চাঁদাবাজি আর মাদক ব্যবসায় জড়িত হলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে হবে। এছাড়া আমাদের নির্বাচনী ওয়াদা ছিল ফ্যামিলি কার্ড। সেটা ইতিমধ্যে বিতরণ শুরু হয়েছে। আগামী বৈশাখ মাস থেকে কৃষক কার্ডের কার্যক্রম শুরু করা হবে। আমাদের এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য সবার দোয়া চাই।’

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। যুবদল নেতা আলামিন খানের সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউনুস আলী রবী, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সামসুল আলম ফকির, আলমগীর হোসেন স্বপন, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, বিএনপি নেতা নাসির উদ্দিন খান, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম তোতা, কাইয়ুম খান, শ্রমিকদল নেতা মান্নান হাওলাদার প্রমুখ। এলজিইডির অধীনে রাজার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের আগে এমপি জয়নুল আবেদীন প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে মাধবপাশার শিববাড়ি থেকে হাদিবাসকাঠী সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন। #

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৩:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
৩২ বার পড়া হয়েছে