০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

 মাদারীপুরে ‘কোপা সামসু’ গ্রেপ্তার, র‌্যাব-৮ এর অভিযান

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলায় বিশেষ অভিযানে শামসু সরদার ওরফে ‘কোপা সামসু’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শামসু সরদার মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
র‌্যাব-৮ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৫:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
১৪৯ বার পড়া হয়েছে