০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

বাবুগঞ্জে ছাত্রদল নেতা আজিজুলের ব্যতিক্রমী ইফতারে নির্বাচনী এলাকা মাদকমুক্ত করার ঘোষণা এমপি জয়নুল আবেদীনের

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশালের বাবুগঞ্জে প্রতিবছরের ন্যায় এবারও প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ ও এতিম শিক্ষার্থীদের সম্মানে এক অনন্য এবং অনুকরণীয় ইফতার মাহফিলের আয়োজন করেছেন ছাত্রদল নেতা আজিজুল হক। তিনি বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তবে ওই দোয়া ও ইফতার মাহফিলে এবার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন নির্বাচিত হওয়ার পরে বাবুগঞ্জে এসে প্রথম কোনো জনসমাবেশে ভাষণ দেওয়া এবং বাবুগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দেওয়া। নবনির্বাচিত সংসদ সদস্যের ওই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ। একই সাথে ছাত্রদল নেতা আজিজুল হককে এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকেলে সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরো বলেন, ‘বাবুগঞ্জ-মুলাদীতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। এলাকায় থাকতে চাইলে মাদক ব্যবসা ছাড়তে হবে। কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না। আমার নির্বাচনী এলাকায় চাঁদাবাজিসহ কোনো অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না। মাদক নিয়ে কেউ ধরা পড়লে যদি কোনো বিএনপি নেতা তদবিরে যায় তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরো বলেন, ‘আমাদের সকল নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করা হবে। আমাদের নেতা মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এক ক্লিকে ৩৭ হাজার দুঃস্থ মহিলাদের মাঝে ভাতা বিতরণ করেছেন। হাতে ভোটের কালি মুছে যাবার আগেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এই সুবিধা দেশের সকল অঞ্চলের মানুষ পাবেন। এছাড়া আমার নির্বাচনী এলাকা বাবুগঞ্জ এবং মুলাদীতে ভাঙাচোরা রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে। স্বাস্থ্যসেবার উন্নয়নে হাসপাতাল নির্মাণের যে প্রতিশ্রুতি ছিল সেটাও বাস্তবায়ন করা হবে। বিগত অন্তর্বর্তী সরকার ১৩৩টি অর্ডিন্যান্স পাশ করেছে। কমিটির সভাপতি হিসেবে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করার মূল দায়িত্ব পড়েছে আমার কাঁধে। এই কারণে আমি এতদিন আপনাদের মাঝে আসতে না পারলেও খুব দ্রুতই আমার উপর অর্পিত দায়িত্ব শেষ করে আপনাদের কাছে ফিরে আসবো।’

আয়োজক বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে এবং বিএনপি নেতা প্রভাষক মনিরুজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রীমকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউনুস আলী রবী, উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, ঢাকা মহানগর স্পেশাল ট্রাইব্যুনালের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির সম্পাদক আরিফ আহমেদ মুন্না এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক সামসুল আলম ফকির, আলমগীর হোসেন স্বপন, দুলাল চন্দ্র সাহা, নজরুল ইসলাম বাদশা, মোস্তাফিজুর রহমান ফারুক, আহবায়ক কমিটির সদস্য রাজন সিকদার, আবদুল মালেক সিকদার, মোশারফ হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আকিব হোসেন ইমরান, সদস্য সচিব ইয়াসির আরাফাত মৃধা, যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন, শ্রমিকদল নেতা মান্নান হাওলাদার প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া-মোনাজাত পরিচালনা করেন সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল। ঐতিহাসিক ওই ইফতার মাহফিলে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানান শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। #

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
৪৬ বার পড়া হয়েছে