১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের তিন আসনে জটিল সমীকরণ

{"LvMetaInfo":{"appVersion":"16.2.0","editType":"image_edit","enterFrom":"new_image","os":"android","product":"vicut","region":"BD","picture_id":"U3RGYWHV-LTSF-14IW-LTF1-H0O6HW218OBV","pictureId":"U3RGYWHV-LTSF-14IW-LTF1-H0O6HW218OBV"}}

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই জটিল হয়ে উঠছে বরিশালের নির্বাচনী সমীকরণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের বৈধ ঘোষণা এবং আট দলীয় জোটে সমঝোতা না হওয়ায় জেলার ছয়টি আসনের মধ্যে তিনটিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, একটি আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকায় এবং অপর দুই আসনে দাঁড়িপাল্লা ও হাতপাখার প্রার্থীরা শক্ত অবস্থানে থাকায় নতুন করে ভোটের হিসাব কষতে হচ্ছে বিএনপিকে। একই সঙ্গে জোটগত সমঝোতা না থাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যেও টানাপোড়েন চলছে।
বরিশাল-১: বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তা
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান—উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা হয়েছে। ফলে এ আসনে বিএনপি পড়েছে চ্যালেঞ্জের মুখে।
স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, প্রায় চার দশক ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থেকেছেন এবং একাধিক মামলায় কারাভোগও করেছেন। তৃণমূল নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের দাবির প্রেক্ষিতেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে দাবি করেন।
তিনি আরও বলেন, জনগণ যদি তাকে নির্বাচিত করেন, তবে চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন। পাশাপাশি দুর্নীতিমুক্ত নাগরিক সেবা, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা এবং নিজস্ব অর্থায়নে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু জানান, জনগণ ধানের শীষে ভোট দিতে প্রস্তুত।
বরিশাল-৪: জামায়াতের শক্ত অবস্থান
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসানের মনোনয়ন বৈধ হলেও, জামায়াতে ইসলামীর জেলা আমির আবদুর জব্বারকে শক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এক বছর আগেই মনোনয়ন পাওয়ায় তিনি মাঠ গুছিয়ে নিয়েছেন। এদিকে বিএনপির সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মাঠে সক্রিয় না থাকায় বিএনপি প্রার্থী কিছুটা বেকায়দায় রয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
বরিশাল-৫: ত্রিমুখী লড়াইয়ের আভাস
বরিশাল-৫ (সদর) আসনে ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখানে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম—উভয়ের মনোনয়নই বৈধ হয়েছে।
ইসলামী আন্দোলনের মহানগর সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন বলেন, এই আসন চরমোনাই পীরের ঘাঁটি হিসেবে পরিচিত এবং জনগণের ভোটেই ফয়জুল করীম বিজয়ী হবেন বলে তিনি আশাবাদী।
অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের অনুসারী আনোয়ারুল হক তারিন বলেন, জোটের হিসাব ছাড়াই বরিশালবাসী এবারও ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন বলে তারা শতভাগ আশাবাদী।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১১:০০:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
১২০ বার পড়া হয়েছে